মারা গেলেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ !
দু’মাস আগে যখন অস্ত্রোপচার হয়েছিল,
ভেবেছিলেন নতুন জীবন ফিরে পেলেন৷ অনেকটা হালকাভাবে নতুন পথ হাঁটার স্বপ্ন
দেখা শুরু হয়ে ছিল৷ কিন্তু কে জানত, এতো তাড়াতাড়ি সবকিছু শেষ হয়ে যাবে৷
মানুষ যেমনটা ভাবে, সবসময় তো তেমনটা হয় না৷ এবারও হল না৷
শুক্রবার মৃত্যু হল বিশ্বের মোটা ব্যক্তি
(এমনটাই মনে করা হয়) আন্দ্রে মরেনো৷ ৩৮ বছরের এই মেক্সিকান হৃদরোগে
আক্রান্ত হয়ে মারা যান৷ ৪৫০ কেজি ওজনের স্থূলকায় মরেনো একেবারেই হাঁটতে
চলতে পারতেন না৷
সেই কারণেই দেহের অতিরিক্ত মাংস
অস্ত্রোপচার করে বের করে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ গত ২৮ অক্টোবর তাঁর
অস্ত্রোপচার হয়৷ ঠিক হয়েছিল, শরীরের চারভাগের তিনভাগ মাংস বাদ দেওয়া হবে
এবং খাদ্যনালীকে এমন একটা রূপ দেওয়া হবে যাতে তিনি বেশি না খেয়ে ফেলেন৷
পরিকল্পনা অনুযায়ী কাজ সফলও হয়৷ কমে যায় ১০০ কেজি ওজন৷ কিন্তু ক্রিসমাসের
দিন হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান
মরেনো৷







0 comments:
Post a Comment